×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০২-২৫
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেষ বলে ভারতকে হারাল অস্ট্রেলিয়া
স্পোর্ট ডেস্ক:- বিশাখাপত্তনমে শেষ বলের রোমাঞ্চকর জয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। এর আগে টস জিতে বোলিং নিয়ে ভারতকে ১২৬ রানে বেঁধে ফেলে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন লোকেশ রাহুল। ডানহাতি ওপেনার ৩৬ বলে ৬ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। বিরাট কোহলি ১৭ বলে করেন ২৪ রান। শেষ দিকে ধীর গতিতে ব্যাটিং করেন মাহেন্দ্র সিংহ ধোনি। ৩৭ বলে মাত্র ২৯ রান করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ৫ রানে সাজঘরে ফেরেন মার্ক স্টনিস ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তৃতীয় উইকেটে ৮৪ রানের জুটি গড়েন গ্লেন ম্যাক্সওয়েল ও ডার্চি শর্ট। দুজনের ব্যাটে অস্ট্রেলিয়া জয়ের পথে এগিয়ে যাচ্ছিল ভালোভাবেই। কিন্তু দলীয় ৮৯ রানে ম্যাক্সওয়েল ও ১০১ রানে শর্ট আউট হলে ভারত ম্যাচে ফেরে দারুণভাবে। ধারাবাহিক উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ম্যাচ থেকে একটা সময় ছিটকে গেলেও ভারত শেষ হাসিটা হাসতে পারেনি। অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষ্যে। কামিন্স ও রিচার্ডচন দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। দুজনই অপরাজিত থাকেন ৭ রানে। ভারতের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট নেন জসপ্রিত বুমরাহ। ১টি করে উইকেট নেন চাহাল ও ক্রুনাল পান্ডিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat