×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০২-২২
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অগ্নি দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বাদ জুমা সারাদেশে মসজিদে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: –আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ঢাকার চকবাজারস্থ চুড়িহাট্টায় মর্মান্তিক অগ্নিদুঘর্টনায় নিহতদের গায়েবানা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে মসজিদসমূহেও বিশেষ দোয়া ও মুনাজাত হয়। জুমার নামাজের পর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন মাওলানা আবদুল হালিম সিরাজী। এরপর বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাতে চুড়িহাট্টায় অগ্নিদুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। নিহতদের শাহাদাতের মর্যাদা লাভের জন্য দোয়া করা হয়। শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনদের শোক কাটিয়ে উঠার জন্য মুনাজাত করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম। গায়েবানা জানাজা ও বিশেষ মুনাজাতে ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ, ধর্মসচিব মোঃ আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলামসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন। এছাড়া ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় মর্মান্তিক অগ্নিদুঘর্টনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা ও আহতদের আশু আরোগ্য কামনায় আজ সারাদেশের মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয় বলে বাসসের জেলা প্রতিনিধিরা জানিয়েছেন। গত ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকান্ডে বিপুল সংখ্যক লোক হতাহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat