×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০২-০২
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
স্পোর্ট ডেস্ক:- সফরকারী ইংল্যান্ডকে (অনূর্ধ্ব-১৯) হোয়াইটওয়াশের লজ্জা দিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ইংলিশদের ৬৩ রানে হারায় বাংলাদেশের যুবারা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। সিরিজের প্রথম দু’টি ম্যাচ ৫ উইকেটে জিতেছিলো বাংলাদেশ। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। উপরের সারির তিন ব্যাটসম্যান ব্যর্থ হলেও হাফ-সেঞ্চুরির স্বাদ পান ওপেনার মাহমুদুল হাসান জয়। ৯০ বলে ৫৭ রান করে থামেন তিনি। এরপর মিডল-অর্ডারে বড় ইনিংস খেলেছেন শামিম হোসেন ও শাহাদাত হোসেন। শামিম ৭২ রান করে ফিরে যাওয়ার পর দলকে বড় স্কোরে নিয়ে যান শাহাদাত। ৫টি চার ও ৩টি ছক্কায় ৮৭ বলে ৭২ রান করেন শামিম। আর ৫টি চার ও ২টি ছক্কায় ৩৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন শাহাদাত। এছাড়া শেষের দিকে রিসাদ হোসেন ২০ বলে ২২ রান করেন। ফলে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ইংল্যান্ডের জর্জ হিল ৩৭ রানে ৩ উইকেট নেন। জবাবে জয়ের জন্য ২৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭ রানের মধ্যে ২ উইকেট হারায় ইংল্যান্ড অনুর্ধ ১৯ দল। পরের দিকের ব্যাটসম্যানরও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তবে এক প্রান্ত আগলে রেখে ইংল্যান্ডকে দারুনভাবে খেলায় রাখেন ওপেনার বেন জিওফ্রে চার্লসওর্থ। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে দলকে জয়ের স্বাদ দিতে পারেননি তিনি। তবে ঠিকই সেঞ্চুরির স্বাদ নিয়েছেন চার্লসওর্থ। ১০টি চার ও ১টি ছক্কায় ১৪৯ বলে ১১৫ রানে থামেন তিনি। আর ইংল্যান্ড গিয়ে থামে ২০৩ রানে। বাংলাদেশের আসাদুল্লাহ গালিব ১৭ রানে ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের শামিম ও সিরিজ সেরা হন ইংল্যান্ডের চার্লসওর্থ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat