×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-৩১
  • ৩৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণতন্ত্রের অগ্রযাত্রায় একাদশ সংসদ অনন্য মাইলফলক হয়ে থাকবে : স্পিকার
নিউজ ডেস্ক:–স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণতন্ত্রের অব্যাহত অগ্রযাত্রায় একাদশ জাতীয় সংসদ অনন্য মাইলফলক হয়ে থাকবে। আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, ৩০ জানুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ সরকারের প্রতি আস্থা রেখেছে। জনগণের প্রত্যাশাপূরণ ও সার্বিক কল্যাণে সরকার কাজ করে যাবে । গতকাল জাতীয় সংসদে টানা তৃতীয়বারের মতো স্পিকার হিসেবে শপথ গ্রহণের পর আজ সকালে প্রথম রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার মহান স্থপতি, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার প্রতি শ্রদ্ধা জানান। এসময় তিনি জাতীয় চার নেতা, ত্রিশ লাখ শহীদ আর সম্ভম হারানো দুই লাখ মা- বোন, ৭৫ এর পনের আগস্টের শহীদ, ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনের বীর শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়া জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বি মিয়া । চিফ হুইপ নূর ই আলম চৌধুরীর নেতৃত্বে হুইপ মোঃ আতিউর রহমান আতিক, পঞ্চানন বিশ্বাস,ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি,সামশুল হক চৌধুরী এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপন এ সময় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর ই আলম চৌধুরীর নেতৃত্বে হুইপবৃন্দ। এ সময় স্পিকার বলেন, সংসদে সরকারিদল ও বিরোধীদলের গঠনমূলক আলোচনা, সমালোচনা ও বিতর্কের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র আরও সুসংহত করতে একাদশ সংসদ ভূমিকা রাখবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন বিস্ময়। উন্নয়নকে কাঙ্খিত লক্ষ্যে পৌছে দিতে একাদশ সংসদ কাজ করে যাবে। সুশাসন নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দূর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। এসময় গণমাধ্যম প্রতিনিধিগণ টানা তৃতীয়বার স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat