×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-২৭
  • ৩০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপিকে নিয়ে নতুন কোন ভাবনা নেই : ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক:– আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে নতুন কোন ভাবনা নেই। বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে জনগণ শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। ওবায়দুল কাদের আজ দুপুরে হাতিয়া সরকারি দ্বীপ কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক ওয়ালী উল্লাহ্’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন প্রমুখ। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার আলোকিত এবং ডিজিটাল বাংলাদেশে হাতিয়ার মানুষ অন্ধকারে দুর্যোগের শিকার হবে, এটা কাম্য নয়। হাতিয়ায় এখন আওয়ামী লীগের ঐক্যের সুবাতাস বইছে। ঐক্য না থাকলে উন্নয়নে ভাটা পড়ে উল্লেখ করে তিনি বলেন, আজকের ঐক্য হাতিয়ার উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করবে। হাতিয়াবাসীর দুঃখ নদী ভাঙ্গন সেটি রোধ করা হবে, বিদ্যুৎ লাইন স্থাপন ও রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এর আগে মন্ত্রী হাতিয়ার নলচিরা ঘাটে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে দুস্থ মহিলাদের মাঝে বস্ত্র বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat