×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-২৭
  • ৩০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লুই আই কানের মহাপরিকল্পনার নকশা হস্তান্তর করলেন স্পিকার
নিউজ ডেস্ক:– স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি পেনসিলভ্যানিয়া ইউনিভার্সিটির আর্কিটেকচারাল আর্কাইভ হতে সংগৃহীত বিখ্যাত স্থপতি লুই আই কান ডিজাইনকৃত জাতীয় সংসদ কমপ্লেক্স ও সংশ্লিষ্ট এলাকার মহাপরিকল্পনা এবং মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত স্থাপত্য নকশা স্থাপত্য অধিদপ্তর ও ন্যাশনাল আর্কাইভ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন। আজ স্পিকারের কার্যালয়ে স্থাপত্য অধিদপ্তরের পক্ষে প্রধান স্থপতি কাজী গোলাম নাসির ও ন্যাশনাল আর্কাইভের পক্ষে মহাপরিচালক দিলীপ কুমার সাহা ১ সেট করে (১০টি বক্স) স্পিকারের কাছ থেকে গ্রহণ করেন। স্পিকার বলেন, লুই আই কানের প্রণীত এ নকশা শুধু বাংলাদেশ নয় বিশ্বের সম্পদ। তিনি এর যথাযথ সংরক্ষণে সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান। এর আগে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান, প্রধান স্থপতি কাজী গোলাম নাসির এবং মহাপরিচালক দিলীপ কুমার সাহা নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন। ২০১৬ সালের ১ ডিসেম্বর মূল নকশার কপি জাতীয় সংসদ সচিবালয়ে পৌঁছায়। এসময় দশম জাতীয় সংসদের হুইপ আতিকুর রহমান আতিক এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat