×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-২১
  • ২৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আফগান সেনা ঘাঁটিতে তালেবান হামলায় নিহত ১২৬
আন্তর্জতিক ডেস্ক:-আফগানিস্তানে সামরিক ঘাঁটি ও পুলিশ ট্রেনিং সেন্টারে তালেবানের হামলায় ১২৬ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। সোমবার ওয়ারদাক প্রদেশের রাজধানী মাইদান শাহরে শহরে এই হামলার ঘটনা ঘটে। আফঘানিস্তানের এক প্রতিরক্ষা কর্মকর্তার সূত্রে জানিয়েছে রয়টার্স। নাম প্রকাশ না করে ওই কর্মকর্তা বলেন, ‘আমরা জেনেছি সামরিক ট্রেইনিং সেন্টারের ভেতরে বিস্ফোরণে ১২৬ জন নিহত হয়েছে।’ এর আগে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমি বলেন, হামলায় ১২ জন নিহত হয়েছে। তিনি জানান, অত্যন্ত পরিকল্পিত হামলাটি শুরু হয় স্থানীয় সময় সকাল ৭টায়। হামলাকারীরা সামরিক ঘাঁটিটির গেটে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটায়। আফগান স্বাস্থ্য বিভাগের আঞ্চলিক প্রধান সালেম আসখায়েল জানিয়েছেন, আহতদের প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের কাবুলের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ হামলার মাত্র একদিন আগে লগোর প্রদেশে তালেবানের হামলায় ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়। মাইদান শাহরে শহরটি কাবুল থেকে ৪৪ কিলোমিটার দূরে অবস্থিত। এর পাশেই রয়েছে গজনী-কাবুল গুরুত্বপূর্ণ মহাসড়ক। কাবুলের এত কাছে তালেবান এভাবে রক্তগঙ্গা বইয়ে দিতে সমর্থ হওয়ায় নড়েচড়ে বসেছে মার্কিন সমর্থিত কাবুলের আফগান সরকার। গত এক বছর ধরে আফগানিস্তানে হামলা জোরদার করেছে তালেবান। মার্কিন সামরিক মিশনের তথ্য অনুযায়ী বর্তমানে দেশটির অর্ধেকের বেশি অঞ্চল তালেবানের দখলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat