×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৯-২৩
  • ৩০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাদক ব্যবসায়ীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত
নিজস্ব প্রতিনিধি:-ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের মাঠে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে সেলিম হোসেন (৪২) নামে একজন নিহত হয়েছেন। পুলিশ অস্ত্র গুলি ও মাদক উদ্ধার করেছে।
শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সেলিম কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মির্জা সালেহ উদ্দিন জানান, রাত ২টার দিকে বলুহর এলাকায় গোলাগুলির শব্দ শুনে একদল টহল পুলিশ সেখানে যায়। তারা ২ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। স্থানীয়রা সেলিমের লাশ শনাক্ত করে। তাছাড়া একটি শট গান, ২ রাউন্ড গুলি, ৩শ পিস ইয়াবা, ৩০ বোতল ফেনসিডিল, একটি নম্বর বিহীন প্রাইভেটকার ও ৪টি মোবাইল সেট উদ্ধার করে।
তিনি আরো জানান, সেলিম প্রাইভেটকারটি মাদক বহনের কাজে ব্যবহার করতেন। তার বিরুদ্ধে মাদক ও অপহরণসহ কয়েকটি মামলা আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat