×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৫
  • ৩৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ম্যাসাজ শরীর ও মনের উত্তেজনা, উদ্বেগ কমাতে সাহায্য করে
লাইফস্টাইল ডেক্স:-বিভিন্ন কারণে অনেক সময়ই এমন হয়, কোনো কিছুতেই মন বসতে চায় না। ভেতরে অস্থিরতা কাজ করে। মানসিক চাপ অনেক সময় এতো বেড়ে যায় যে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থা থাকে না। এমন অবস্থায় সবার পক্ষে ব্যাংকক বা সিঙ্গাপুর গিয়ে স্পা করানো তো সম্ভব নয়।
তবে ‍মানসিক চাপ কমাতে বাড়িতেই ব্যবহার করুন এসেনশিয়াল ওয়েল। কারো সাহায্য নিয়ে মাথা-কপাল, ঘাড় ও পিঠে ল্যাভেন্ডার, রোজমেরি, মিন্ট এসেনশিয়াল ওয়েল ম্যাসাজ করুন। মাত্র কয়েক মিনিটেই মুক্তি মিলবে মানসিক চাপ থেকে। •    ল্যাভেন্ডার অয়েল ম্যাসাজে মানসিক চাপ কমে, মাথাব্যথা দূর করে, ভালো ঘুম হয় •    রোজমেরির ক্লান্তি কাটিয়ে শরীর-মনে প্রশান্তি দেয় •    মন চাঙা করে এবং সাইনাসের সমস্যা দূর করতে পেপারমিন্ট অত্যন্ত উপকারী •    রোজ এসেনশিয়াল অয়েলের সুগন্ধ মানসিক অস্বস্তি ও চাপ কমাতে কার্যকর। এসেনশিয়াল অয়েল ম্যাসাজে… •    শরীর ও মনের উত্তেজনা, উদ্বেগ কমাতে সাহায্য করে •    মন শান্ত করে •    মনযোগ বাড়ায় •    দুশ্চিন্তা দূর করে •    ঘুম ভালো হয়। কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল নিয়ে ম্যাসাজ করলে যেমন উপকার পাওয়া যায়, তেমনি গোসলের পানিতে কয়েক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন, সারাদিন মানসিকভাবে চাঙা থাকবেন। বিভিন্ন ফুল ও গাছের নির্যাস থেকে এসেনশিয়াল ওয়েল তৈরি করা হয়। দেশের সুপারশপগুলোতে এসেনশিয়াল অয়েল পাওয়া যায়। পরিমাণ ও ব্র্যান্ডের ওপর এগুলোর দাম নির্ভর করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat