×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৭-১০
  • ৩৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তরের সঙ্গে সম্পর্কোন্নয়নে বার্ষিক মহড়া স্থগিত দ. কোরিয়ার
আন্তর্জতিক ডেস্ক:- দক্ষিণ কোরিয়া এ বছর তাদের প্রতিরক্ষা মহড়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে মঙ্গলবার তারা এ মহড়া স্থগিত করার ঘোষণা দেয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন ও নিরাপত্তা মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া স্থগিতের ভিত্তিতে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিউল ও ওয়াশিংটন ১৯ জুন উলচি ফ্রিডম গার্ডিয়ানের (ইউএফজি) যৌথ বার্ষিক যুদ্ধ মহড়া স্থগিত করার ঘোষণা দেয়ার পর এ বছরের উলচি মহড়া বাতিল করা হলো।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার প্রথম সম্মেলন চলাকালে পিয়ংইয়ংয়ের সাথে সিউলের যেকোনো উস্কানিমূলক সামরিক মহড়া বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত ২০০৮ সাল থেকে এই সামরিক মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে। বাসস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat