×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ১৯৭০-০১-০১
  • ১১০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যে পর্যায়ে পৌঁছেছে, তার ভয়াবহতা নিয়ে আর কোনো বিতর্কের অবকাশ নেই। এ নিয়ে আজ শুধু উদ্বেগ প্রকাশের সময় উত্তীর্ণ হয়ে গেছে। এখন প্রয়োজন সম্মিলিত উদ্যোগ নিয়ে কাজ করা। রাজনৈতিক সদিচ্ছা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্যোগী ভূমিকা, সমাজ শক্তির এগিয়ে আসা দরকার। দুর্বৃত্তদের বিরুদ্ধে সবার আপসহীন হওয়া ভিন্ন এদের দৌরাত্ম্য যে মাত্রায় পৌঁছেছে তা রোধ করা সম্ভব হবে না। এই সমাজবিরোধী শক্তি আইন-কানুন ও প্রশাসনকে ধর্তব্যে নিচ্ছে না। সাধারণ মানুষের জীবন সম্পদ রক্ষায় কোথায় ঠাঁই মিলবে সে চিন্তায় দিশেহারা। মানুষের অসহায়ত্ব প্রমাণ করে, প্রশাসন তাদের নিরাপত্তা দিতে অক্ষম। এই ব্যর্থতার দায় রাষ্ট্রের নির্বাহীদের নিতে হবে।

এখন যারা সমাজে ভীতি অস্থিরতা সৃষ্টি করছে, অনুসন্ধানে দেখা যাবে যে এদের পেছনে শক্তিধর মদদগার রয়েছে। এ মদদগারদের পেটুয়া হিসেবে ওই দুর্বৃত্তরা ব্যবহৃত হয় বলে তারা তাদের আশ্রয় প্রশ্রয়ে থেকে সমাজের শান্তি-শৃঙ্খলার জন্য বরাবর হুমকি হিসেবে বিরাজ করে। অথচ সমাজের নেতাদের অন্যতম দায়িত্ব সমাজে বসবাসকারী মানুষের নিরাপদে জীবনযাপনের নিশ্চয়তা দেয়া। সে নিশ্চয়তা এখন কোথায়? আর সমাজজীবনের এমন অবক্ষয়ের কারণে কিছু দিন আগে দুঃখী মানুষের আবাসস্থল হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করা হয়েছে একটি আন্তর্জাতিক সমীক্ষায়। ওই সমীক্ষায় দেখা গেছে, এ দেশের মানুষের সুখ-শান্তির ক্রমেই অবনতি ঘটছে। যেখানে জীবনের নিরাপত্তা কমতে থাকে, সেখানে মানুষ স্বস্তিতে থাকতে পারে কিভাবে? সমাজের যে অবস্থা বিরাজ করছে তাতে মনে হয় ভীতি সৃষ্টিকারী সন্ত্রাসীরাই জয়ী হচ্ছে। সন্ত্রাসীদের এমন অপ্রতিরুদ্ধতা দেশের শাসনব্যবস্থা নিয়ে ভাবিয়ে তুলেছে। জনগণ তাদের করের পয়সা ব্যয় করে থাকে সমাজের শান্তিশৃঙ্খলার জন্য, কিন্তু তার হাল এখন কোন অবস্থায়?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat