×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৫-৩১
  • ৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হলিউড সিনেমায় দীপিকার লুঙ্গি ড্যান্স?
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০১৭ সালে এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হয় তার। সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করছেন নির্মাতারা। এতেও থাকছেন পদ্মাবত অভিনেত্রী। গতকাল বুধবার এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার পরিচালক ডিজে কারুসো মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে জানিয়েছেন, এক্সএক্সএক্স-ফোর সিনেমাটি দীপিকার ‘লুঙ্গি ড্যান্স’ অথবা এই অভিনেত্রীর অন্য একটি গান দিয়ে শেষ করবেন তিনি। এই নির্মাতা লিখেছেন, ‘আমি এক্সএক্সএক্স-ফোর বলিউডের কোনো ড্যান্স সং দিয়ে শেষ করতে চাই। অবশ্যই এতে দীপিকা পাড়ুকোন থাকবেন। লুঙ্গি ড্যান্স? নতুন কিছু?’ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান ও দীপিকা অভিনীত চেন্নাই এক্সপ্রেস সিনেমার গান ‘লুঙ্গি ড্যান্স’। গত বছর ভারতে এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমাটির প্রচারে এসে দীপিকার সঙ্গে এই গানের তালে নেচেছিলেন ভিন ডিজেল। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে সিনেমাটির প্রচারে গিয়েও এই গানের তালে নেচেছেন দীপিকা। এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমায় সেরেনা চরিত্রে অভিনয় করেন দীপিকা। প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেন জো রথ, জেফ ক্রিসেনবাউন এবং ভিন ডিজেল। দীপিকা পাড়ুকোন ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ভিন ডিজেল, নিনা ডোব্রেভ, টনি জা, স্যামুয়েল জ্যাকসন, ডোনি ইয়েন, রুবি রোজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat