×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৫
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাধবপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
নিজস্ব প্রতিনিধি:- হবিগঞ্জের মাধবপুরে শ্যামলী পরিবহনের বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হন আরো ১৫ জন। মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার হরিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। সেই সাথে আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সিলেটমুখী শ্যামলী পরিবহনের একটি বাস সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি পাথরবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। এতে আহত হয়েছেন আরো ১৫ জন। বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ছাড়া দুর্ঘটনার পরপরই মহাসড়কে আধঘণ্টা যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat