×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৯
  • ৪৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আম পাড়তে গিয়ে ঢাবিতে শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:-   ঢাকা বিশ্ববিদ্যালয়ে আম গাছ থেকে পড়ে বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম শেখ তৌফিক উমর। বুধবার দুপুর দেড়টার দিকে রাজধানীর জাপান বাংলাদেশ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত তৌফিক ঢাবির উর্দু বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায়। বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন তিনি। তৌফিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই হলের জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক মাহামুদুল হাসান। জানা গেছে, মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন একটি গাছে আম পাড়তে উঠেন তৌফিক। এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। বন্ধুদের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় রাজধানীর জাপান বাংলাদেশ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর দেড়টার দিকে মারা যান তৌফিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat