×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০১৮-০৪-২১
  • ৭০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় ফিলিস্তিনি শিক্ষককে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক : - মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক ফিলিস্তিনি শিক্ষককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এর জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করেছেন ওই শিক্ষকের বাবা। নিহত ওই শিক্ষকের নাম ফাদি আল বাতশ (৩৫)। নগর পুলিশ প্রধান কমান্ডার দাতুক সিরি মাজলান লাজিম জানিয়েছেন, জালান গোমবাক এলাকায় শনিবার ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে করে দুই অজ্ঞাতনামা বন্দুকধারী এসে তাকে গুলি করে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। আল-বাতশের বাবা আল-জাজিরাকে জানিয়েছেন, তার ছেলেকে হত্যার পেছনে মোসাদের হাত রয়েছে। ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদ মুভমেন্ট ও হামাস দুটিই বাতশকে নিজেদের সদস্য বলে দাবি করেছে। হামাস টুইটারে দেওয়া এক বিবৃতিতে বলেছে, আল-বাতশ হচ্ছেন গাজা উপত্যকার জাবালিয়া এলাকা থেকে আসা তরুণ ফিলিস্তিনি বুদ্ধিজীবী। তিনি ছিলেন ব্যতিক্রমী বিজ্ঞানী যার বিদ্যুৎ ক্ষেত্রে ব্যাপক অবদান ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat