×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৬
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘সিরিয়ায় ফের পশ্চিমা হামলা হলে বৈশ্বিক বিশৃঙ্খলা বাঁধবে’
আন্তর্জাতিক ডেস্ক :- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে দিয়ে বলেছেন, ‘সিরিয়ায় ফের পশ্চিমা হামলা হলে সারা বিশ্বে বিশৃঙ্খলা বাঁধবে।’ রাশিয়ার ওপর চাপ সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক অবরোধ আরোপের ঠিক আগে পুতিন এই সতর্কবার্তা উচ্চারণ করলেন। ইরানের প্রেসিডেন্ট হোসেন রোহানির সঙ্গে এক টেলিফোন আলাপে পুতিন সম্মত হন যে, পশ্চিম হামলা সাত বছর ধরে চলা সিরিয়া গৃহযুদ্ধের রাজনৈতিক সমাধান অর্জনের সুযোগ নষ্ট করেছে। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় ক্রেমলিন। ওই বিবৃতিতে বলা হয়, ‘ভ্লাদিমির পুতিন বিশেষভাবে জোর দিয়ে বলেছেন যে, যদি জাতিসংঘ সনদের লঙ্ঘন করে এই ধরনের হামলা চলতে থাকে তবে তা অবিশ্যম্ভাবী আন্তর্জাতিক সম্পর্কে বিশৃঙ্খলা ডেকে আনবে।’ উল্লেখ্য, গত ৭ এপ্রিল সিরিয়ার পূর্ব গৌতার দৌমায় রাসায়নিক হামলার অভিযোগে শনিবার যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য একযোগে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মোট ১০৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে সিরিয়ার রাসায়নিক অস্ত্রের কারখানা, গুদামকে লক্ষ্যে পরিণত করা হয় বলে দাবি করে তারা। তবে পশ্চিমাদের এ হামলাকে রাশিয়া ও ইরান ‘সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন’ বলে অভিযোগ করে। তথ্য : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat