×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০১৮-০৪-১০
  • ৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অপূর্ব-এভ্রিলের ‘ফুটবলে প্রেম’
স্পোর্ট ডেস্ক:- নাট্য জগতের খুবই জনপ্রিয় একটি নাম জিয়াউল ফারুক অপূর্ব। রোমান্টিক ও প্রেমের নাটকের ক্ষেত্রে বর্তমানে তিনি অপ্রতিদ্বন্দ্বী। এবার তিনি পর্দায় হাজির হচ্ছেন ফুটবলার হিসেবে। সঙ্গে রয়েছেন শোবিজের আরেক আলোচিত ও সমালোচিত মুখ জান্নাতুল নাঈম এভ্রিল। ‘ফুটবলে প্রেম’ নামের একটি টেলিছবির মাধ্যমে প্রথমবারের মতো ছোট পর্দায় জুটি বেঁধেছেন তারা।
‘ফুটবলে প্রেম’ পরিচালনা করেছেন এস এ হক অলিক। টেলিছবিটি রচনাও করেছেন তিনি। আসন্ন ঈদুল ফিতর ও রাশিয়া ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এটি নির্মাণ করা হয়েছে বলে নির্মাতার পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। সম্প্রতি গাজীপুরের মাওনায় এটির শুটিং হয়েছে। ঈদুল ফিতরে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় টেলিছবিটি প্রচার করা হবে। ‘ফুটবলে প্রেম’-এর কাহিনি একজন প্রবাসী সাবেক ফুটবলারকে ঘিরে। এই সাবেক ফুটবলারের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। তার প্রেমে আবার মাতোয়ারা আপন দুই বোন। তাদেরই একজন ‘লাভেলো বিশ্ব সুন্দরী বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরার মুকুট হারানো জান্নাতুল নাঈম এভ্রিল। তার বোনের চরিত্রে রয়েছেন অভিনেত্রী চৈতি। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন কিসলু ও শিখাসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat