×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০১৮-০৪-১০
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইপিএলে আজ চেন্নাইয়ের মুখোমুখি কলকাতা
স্পোর্ট ডেস্ক:- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের এমএ চিদম্বরাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। দুই দলই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে।
গত ৭ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় আইপিএল এর ১১তম আসর। এই ম্যাচে এক উইকেটে জয় পায় চেন্নাই। আর গত ৮ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে চার উইকেটে হারায় কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ: শেন ওয়াটসন, মুরালি বিজয়, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, মার্ক উড, দীপক চাহার, ইমরান তাহির। কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ: সুনিল নারিন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক, উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, রিংকু সিং, পীযুশ চাওলা, মিচেল জনসন, কুলদীপ যাদব, বিনয় কুমার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat