×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৬
  • ৫৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে বাসচাপায় ৪ জন নিহত
নিজস্ব প্রতিনিধি:- নরসিংদীর রায়পুরা উপজেলায় বাসচাপায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চারারবাগ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইয়ামিন (২৩), ডালিম (১৭), রমজান (১৭) ও সোহাগ (১৭)। ইয়ামিনের বাড়ি শিবপুরের ঘাসিরদিয়া। বাকিদের বাড়ি মরজালে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান,  ওই চারজন বিভিন্ন পোল্ট্রি ফার্মে মুরগির ভ্যাকসিন দেওয়ার কাজ করতেন। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার বলেন, ‘শিবপুর উপজেলার ইটাখোলা থেকে একটি মোটরসাইকেলে করে তারা চারজন ভৈরবের দিকে যাচ্ছিলেন। পথে কিশোরগঞ্জ থেকে ঢাকামুখী অনন্যা সুপার এক্সপ্রেসের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। সবাই ছিল এক মোটরসাইকেলে। চালাচ্ছিল ইয়ামিন, বাকিরা পেছনে বসেছিল। তাদের কারও মাথায় হেলমেট ছিল না ‘ তিনি বলেন, ‘বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে ভৈরব হাইওয়ে থানায় নিয়ে গেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat