×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৫
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অফিসের অনুমতি ছাড়া গর্ভধারণ নয়!
আন্তর্জাতিক ডেস্ক:- কোনো চাকরিজীবী নারী গর্ভধারণ করতে চাইলে অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। অনুমতি মিললেই তবেই গর্ভধারণ করতে পারবেন তিনি। জাপানের বেশ কিছু অফিসে চালু রয়েছে এমনই অলিখিত নিয়ম। সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জাপানি কর্মজীবী নারীদের গর্ভধারণে এমন কড়াকড়ি নিয়ে বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়। জাপানি এমন নীতির কড়া সমালোচনা করেছেন দেশটির নারী অধিকার কর্মীরা। তারা বলছেন, মাতৃত্বের ইচ্ছার ওপর কর্মক্ষেত্রের এমন নিয়ন্ত্রণ নারীদের ব্যক্তি স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল। সম্প্রতি টোকিওর এক চাইল্ড কেয়ারের এক নারী কর্মীর এমন নিয়মের বেড়াজালে আটকে পড়াকে কেন্দ্র করে সামনে এসেছে বিষয়টি। ওই নারীর স্বামী সাংবাদিকদের জানিয়েছেন, তার স্ত্রী এক চাইল্ড কেয়ারের কর্মী; গর্ভবতী হওয়ার পর কর্মক্ষেত্রে তা জানান। এরপর তার স্ত্রীর সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করেন অফিস কর্তৃপক্ষ। ‘বিনা অনুমতিতে’ গর্ভধারণের জন্য ওই নারীকে কটু ভাষায় তিরস্কার করা হয় অফিস থেকে। এমনকি তাকে কোম্পানির পরিচালকের কাছে ‘গর্ভধারণ’র জন্য দুঃখ প্রকাশ করে চিঠি লিখে ক্ষমা প্রার্থনা করতে বাধ্য করা হয়। এ ঘটনা প্রকাশ্যে আসার পর অফিস কর্তৃপক্ষের এমন কড়াকড়ির ঘটনায় অনেকেই বিস্ময় প্রকাশ করেন। টোকিও চাইল্ড কেয়ারের ওই নারী কর্মী জানিয়েছেন, জাপানের অনেক অফিসের মতোই তার অফিসেও অলিখিত বেশ কিছু নিয়ম রয়েছে। কোনো পদে কর্মরত নারী কর্মী ততক্ষণ পর্যন্ত বিয়ে বা গর্ভধারণ করতে পারবেন না; যতক্ষণ অন্য কোনো কর্মী তাকে ডিঙিয়ে সিনিয়র হচ্ছেন। শুধু তাই নয়, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তাকে বিয়ে অথবা মা হতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat