×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০২-১৮
  • ৪৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণঅর্থায়নে নির্মাণাধীন চলচ্চিত্র ‘আদিম’অর্থের অভাবে বন্ধ
বিনোদন ডেস্ক:-অর্থের অভাবে বন্ধ রয়েছে সিনেমাকারের ব্যানারে গণঅর্থায়নে নির্মাণাধীন চলচ্চিত্র ‘আদিম’। চলতি বছরের জানুয়ারি মাসের শেষার্ধে শুরু হওয়া ছবির বাজেট সংকুলান না হওয়ায় পরিচালক যুবরাজ শামীম নির্মাণে বিরতি দিতে বাধ্য হয়েছেন।নির্মাতা চলচ্চিত্রটি নির্মাণের জন্য একক কোনো প্রযোজকের অপেক্ষায় না থেকে ছবির মোট খরচকে পাঁচ হাজার টাকা প্রতি ইউনিট শেয়ারে ভাগ করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শেয়ার বিক্রি শুরু করেন। প্রাথমিক অবস্থায় যুবরাজ শামীম ৬০টি শেয়ার বিক্রি করার লক্ষ্য স্থির করলেও ৩৮টি শেয়ার বিক্রি করতে সক্ষম হন।পরিচালক জানান, লোকেশন-সংক্রান্ত জটিলতা এবং সময়ের সঙ্গে ছবির ব্যয়ভার বেড়ে যাওয়ার ঝুঁকি থাকায় স্বল্প টাকা নিয়েই ছবি নির্মাণে হাত দেন তিনি। এদিকে ছবির প্রি-প্রোডাকশনের শুরু থেকেই প্রায় ছয় মাস নির্মাতা টঙ্গীর ব্যাংক মাঠ নামে একটি বস্তিতে রয়েছেন এবং সিনেমার প্রতিটি চরিত্রে অভিনয় করছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ এ সময়ে অপেশাদার চরিত্র ও লোকেশনসহ সার্বিক ব্যবস্থপনা করতেও তাঁকে আর্থিকভাবে হিমশিম খেতে হয়েছে।নির্মাতা যুবরাজ শামীম  বলেন, ‘আমি মোটেই ভেঙে পড়ছি না, এখন পর্যন্ত বহু মানুষের ভালোবাসা পেয়েছি আর নির্মাণের ক্ষেত্রে সৎ থাকলে সর্বশেষে ভালোবাসা নিয়েই ছবিটির জন্ম হবে, আমি তা গভীরভাবে বিশ্বাস করি।’এরই মধ্যে ছবিটির ১৬৬টি দৃশ্যের মধ্যে ৭৪টি দৃশ্যের কাজ সম্পন্ন হয়েছে। আবহাওয়া, লোকেশন-সংক্রান্ত জটিলতা এবং অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে অনিশ্চয়তার মুখে দ্রুত কাজ শেষ করে ফেলা জরুরি বলে মনে করেন নির্মাতা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat