×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০২-০৩
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার পুঁজি ৭১৩রান
স্পোর্টস ডেস্ক:-টেস্টে বাংলাদেশ সব মিলিয়ে ছুঁয়েছে সাতবার পাঁচশোর ঘর । চলমান চট্টগ্রাম টেস্টেই এসেছে যার শেষটি। সাদা পোশাকে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৬৩৮ রান। শ্রীলঙ্কার বিপক্ষেই গলে সে রেকর্ড গড়েছিল টাইগাররা। অদ্ভুতভাবে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ স্কোরের প্রথম দুই রেকর্ড এই শ্রীলঙ্কা দলেরই। চন্ডিকা হাথুরুসিংহের দলের দুটো স্কোরই সাতশো’র ঘর ছাড়িয়ে। ২০১৪ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কা দলের সংগ্রহ ছিল ৭৩০ রান। মাহেলা জয়াবর্ধনের দ্বিশতকে ভর করে গড়া সে স্কোরটাই বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহের একদম চূড়ায়। লঙ্কান দলের একটু আগেই চলতে থাকা ইনিংসটা আস্তে আস্তে এগোচ্ছিল আগের রেকর্ডটা ভেঙ্গে দেওয়ার দিকেই। অবশ্য ইনিংস ঘোষণা হয়ে যাওয়ায় তেমনটি আর হয়নি। চট্টগ্রামে চলমান টেস্টের প্রথম ইনিংসে এবার দলটির পুঁজি ৭১৩ রান।গত বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ ভারত সফরে গিয়েছিল। হায়দরাবাদে একমাত্র টেস্টে হতাশ হয়েই ফিরতে হয়েছিল তাদের। ২০৮ রানের বিশাল ব্যবধানে হেরেছিল তারা। সে ম্যাচের প্রথম ইনিংসে ভারতের গড়েছিল সাতশো ছুঁই ছুঁই স্কোরও। ছয় উইকেটে ৬৮৭ রান করে সেদিন ভারত ঘোষণা করেছিল নিজেদের ইনিংস। পাঁচদিনের ক্রিকেটে টাইগারদের বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ এটাই। শুধু বাংলাদেশের বিপক্ষেই নয়, শ্রীলঙ্কা রয়েছে গোটা টেস্ট ক্রিকেটেই সর্বোচ্চ সংগ্রহ গড়ার শীর্ষস্থানটাতে। ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে কলম্বোতে স্বাগতিকরা স্কোরবোর্ডে তুলেছিল ৬ উইকেট হারিয়ে ৯৫২ রান। ইনিংসটা ঘোষণা না করলে তা হয়তো ছাড়িয়ে যেতো ১০০০ রানের ঘরও! ১৯৩৮ সালে ইংল্যান্ডের করা ৭ উইকেটে ৯০৩ রান সংগ্রহের রেকর্ডটা ৫৯ বছর পর ভেঙ্গেছিল কলম্বোর সেই টেস্টে। সবচেয়ে বেশি দলীয় সংগ্রহ গড়ার তালিকায় তৃতীয় স্থানেও রয়েছে ইংল্যান্ড। কিংস্টনে সবকটি উইকেট হারিয়ে ১৯৩০ সালে ক্যারিবীয়দের বিপক্ষে ইংল্যান্ড করেছিল ৮৪৯ রান। বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে সর্বোচ্চ সংগ্রহঃ ১. শ্রীলঙ্কা – ৭৩০/৬ (ইনিংস ঘোষণা) ২. শ্রীলঙ্কা – ৭১৩/৯ (ইনিংস ঘোষণা) ৩. ভারত – ৬৮৭/৬ (ইনিংস ঘোষণা) ৪. ওয়েস্ট ইন্ডিজ – ৬৪৮/৯ (ইনিংস ঘোষণা) ৫. পাকিস্তান – ৬২৮

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat