×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-১১-২৭
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে নায়ক মান্নার ছেলে সিয়ামের
 বিনোদন ডেস্ক:-চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে নায়ক মান্নার ছেলে সিয়ামের, এমন খবর প্রকাশে বিরক্তি প্রকাশ করেছেন প্রয়াত মান্নার স্ত্রী শেলী মান্না। কয়েকটি ওয়েব পোর্টালের খবরে এমনটাও বলা হয়, ছবিটি পরিচালনা করবেন মালেক আফসারি আর প্রযোজনা করবেন শেলী মান্না। তবে আজ  শেলী জানান, এসব খবরের কোনোটাই সত্য নয়, আর এ ধরনের কথা তিনি কাউকে বলেননি। শেলী মান্না বলেন, ‘আমি দুদিন ধরেই বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। আমি এই বিষয়ে কিছুই জানি না। বিভিন্ন গণমাধ্যমে দেখেছি আমার ছেলে চলচ্চিত্র শুরু করবে। ছবিটি পরিচালনা করবেন মালেক আফসারি, আবার অনেকেই লিখছেন আমার ছেলে নাকি পরিচালনা দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করবে। আরে আমি বা আমার ছেলে যদি চলচ্চিত্র শুরু করি, তাহলে সেটা তো গোপনে করব না। সবাইকে ডেকে সবার সহযোগিতা নিয়ে কাজটি শুরু করব। আমার মনে হয় এমন নিউজ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কোনো মানে হয় না।’চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত হওয়ার গুজব প্রসঙ্গে শেলী বলেন, ‘কিছুদিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তখন আমাকে একজন বলল, আমি চলচ্চিত্র প্রযোজনা নিয়ে কিছু ভবছি কি না। তখন আমি এমনিতেই বলেছিলাম একটা পরিকল্পনা আছে, আগামী বছর বলতে পারব। এর বেশি কোনো কথা হয়নি আমার সাথে।’ আর এসব গুজব প্রসঙ্গে পরিচালক মালেক আফসারি বলেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। শেলী মান্না বা নায়ক মান্নার ছেলে সিয়ামের সাথে আমার কোনো কথা হয়নি।’ শেলী ও আফসারি দুজনই চলচ্চিত্র বিষয়ক খবরটি ‘গুজব’ বলে উড়িয়ে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat