×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৯-১৩
  • ৪৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুখ দেখালেই খুলবে ফোন
নিজস্ব প্রতিনিধি:- ফিঙ্গার প্রিন্ট অতীত। এবার মুখ দেখালেই খুলবে ফোন। ফিঙ্গার প্রিন্টের প্রয়োজন আর পড়বে না। সৌজন্যে অবশ্যই অ্যাপল আইফোনের নয়া মডেল। মঙ্গলবার ভারতীয় সময় গভীর রাতে বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ করল অ্যাপলের ঝাঁ-চকচকে নয়া মডেলের স্মার্টফোন।নাম- আইফোন এইট, আইফোন এইট প্লাস। আর আইফোনের দশ বছরপূর্তি উপলক্ষে নতুন আইফোন টেন উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। টেন নামকরণ করা হলেও রোমান রীতিতে এক্স অক্ষর দিয়ে।তিনটিই অ্যাপলের আগের আইফোন সেভেন সিরিজ অর্থাৎ আইফোন সেভেন এবং আইফোন সেভেন প্লাস স্মার্টফোনের আরও উন্নত সংস্করণ।সান ফ্রান্সিসকোয় অবস্থিত অ্যাপল সংস্থার ফ্ল্যাগশিপ ক্যাম্পাস ‘অ্যাপল পার্ক’-এর স্টিভ জোবস থিয়েটারে নয়া এই স্মার্টফোনের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন সংস্থার সিইও টিম কুক।আইফোন এইটের বৈশিষ্ট্য: জানা গেছে আইফোন এইট এবং আইফোন এইট প্লাসে থাকছে ওয়্যারলেস চার্জিংয়ের ব্যবস্থা। বিষয়টি অনেকটা এ রকম- এবার থেকে ফোনে চার্জ কমে গেলে প্লাগ পিনে তা লাগিয়ে চার্জ হওয়ার অপেক্ষায় থাকার দরকার নেই। একটি চার্জিংপ্যাড থেকেই চার্জ দেওয়া যাবে। ফোনের ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড চার্জ রিসিভ করতে পারবে। দু’টি ফোনেই থাকছে ‘গ্লাস-বডি’। থাকছে এ১১ বায়োনিক চিপও। এখনও পর্যন্ত যা পৃথিবীর কোনো  স্মার্টফোনেই এই শক্তিশালী চিপ নেই। দু’টি মডেলেরই ক্যামেরার উৎকর্ষতা আগের তুলনায় আরও উন্নত করা হয়েছে। বাড়ানো হয়েছে অডিওর ক্ষমতা।ফোনের যত কাছে যাবেন, এর অডিও সিস্টেমের ‘ভলিউম’ তত বাড়বে। রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপও।দাম: ৬৪ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ অপশন থাকছে আইফোন এইট এবং আইফোন এইট প্লাসে। এ ছাড়া ধুলো বা জল কোনো কিছুতেই নষ্ট হবে না এই ফোন। আইফোন এইটের দাম শুরু হচ্ছে ৬৯৯ মার্কিন ডলার থেকে। আইফোন এইট প্লাসের মূল্য শুরু হচ্ছে ৭৯৯ মার্কিন ডলার থেকে। প্রারম্ভিক বুকিং শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে। হাতে পাওয়া যাবে ২২ সেপ্টেম্বর।অন্যদিকে আইফোন এক্স-এ কোনো হোম বাটন থাকছে না। এতে রয়েছে অভিনব ‘ফেস আইডি’-র সুবিধা। ফলে ফোনের নিরাপত্তা আরও জোরদার হল। কারণ দশ লাখ মানুষের মধ্যে মাত্র একজনই তার মুখাবয়বের সাহায্যে ফোন আনলক করতে পারবে। শুধু ফোনটা ওপরে তুলতে হবে আর সেটির দিকে তাকাতে হবে। আপনার চোখ বন্ধ থাকলে ফোন আনলক হবে না। এ ছাড়া আইফোন এক্স-এ থাকছে এ১১ বায়োনিক চিপ। এই ফোনটিকে ‘অ্যাক্টিভেট’ করা যাবে ‘ট্রু-ডেপথ ক্যামেরা সিস্টেম’ দিয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat