×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৯-১২
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি মানবিক কারণে
নিজস্ব প্রতিনিধি:-রোহিঙ্গা সংকট সমাধানে মানবিক কারণে বিশ্বের বড় বড় দেশ বাংলাদেশকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এই মানবিক কারণে চীন-ভারতও এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আজ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের মধুপুর ও ঘাটাইল উপজেলার স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা বিশ্বাস করি, জাতিসংঘসহ অনেক বড় রাষ্ট্র আজকে এগিয়ে আসছে আমাদের বাংলাদেশে সাহায্য করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিচ্ছে তারা। বিশেষ করে চীন-ভারতকে আহ্বান জানিয়েছি আমরা, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান জানানো হয়েছে। আমরা বিশ্বাস করি, চীন-ভারতও এই মানবিক কারণে এগিয়ে আসবে।’স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি মানবিক কারণে। এই মানবিক কারণের অর্থ এই নয় যে, তারা স্থায়ীভাবে এখানে থাকবে। আমরা মিয়ানমার সরকারকে অনুরোধ করব রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য, তাদের সঙ্গে মানবিক আচরণ করার জন্যে। বিশ্বের বড় বড় দেশগুলোকে অনুরোধ কবর, মানবিক কারণে এগিয়ে আসুন। রোহিঙ্গাদের পুনর্বাসনের ব্যবস্থা মিয়ানমারে করেন, হত্যাযজ্ঞ বন্ধ করেন। এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।’এর আগে মধুপুরে জেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিকল্পনা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবদুর রাজ্জাক, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল ইসলাম, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন ও পুলিশ সুপার মো. মাহবুব আলম। অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দরিদ্র পরিবারের মধ্যে এসএসকে স্বাস্থ্য কার্ড বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat