×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৮-২৫
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন হজ পালন করতে এসে পবিত্র মক্কা নগরীতে আরো চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:-সৌদি আরবে আসন্ন হজ পালন করতে এসে পবিত্র মক্কা নগরীতে আরো চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন বাগেরহাটের ইদ্রিসুর রহমান (৭৯), খুলনার আবুল হোসেন শেখ (৬১), পাবনার আবদুস সাত্তার (৫৬) ও কুমিল্লার মানিক মিয়া (৭৪)। সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত মোট ২৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।জানা গেছে, গতকাল বৃহস্পতিবার শেখ ইদ্রিসুর রহমান মক্কায় অসুস্থ হয়ে মারা যান। তাঁর বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা গ্রামে। তাঁর পাসপোর্ট নম্বর বিকে ০৮৪৬২২৪ ও পিলগ্রিম আইডি ০৬৩৮০৮৫।খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনার আবুল হোসেন শেখ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মক্কায় মারা যান। তাঁর পাসপোর্ট নম্বর বি জে ০৬১০৭৭৭ ও পিলগ্রিম আইডি ০৬৩৮০৫৪।পাবনার চাটমোহর উপজেলার হানডিয়াল গ্রামের আবদুস সাত্তার মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তাঁর পাসপোর্ট নম্বর বিজে ০৯৬৯৪৫১ ও পিলগ্রিম আইডি ১৩১৮২২৬।এ ছাড়া বুধবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার মানিক মিয়া অসুস্থ হয়ে মক্কায় তাঁর হোটেলে মারা যান। তাঁর পাসপোর্ট নম্বর বিপি ০০৯৭৮৯৩ ও পিলগ্রিম আইডি ১২০৩১৬৯।স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টায় সর্বশেষ তথ্যমতে, এক লাখ ছয় হাজার ৭৯৪ জন সৌদি আরব পৌঁছেছেন। তাঁর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৩৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ তিন হাজার ৬১ জন হজযাত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat