×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৬-২১
  • ৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের নতুন যুবরাজের নাম ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক:- সৌদি আরবের ক্রাউন প্রিন্স (যুবরাজ) হিসেবে মোহাম্মদ বিন সালমান আল সৌদের (৩১) নাম ঘোষণা করা হয়েছে। এর ফলে পদচ্যুত হলেন মোহাম্মদ বিন নায়েফ আবদুল আজিজ (৫৭)। আজ বুধবার মধ্যপ্রাচ্যের দেশটির রাজকীয় ফরমানের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছেন। হঠাৎ করেই এ ঘোষণা এলো।   এতে বলা হয়, সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এ ঘোষণা দেন। সৌদি বাদশার ছেলে মোহাম্মদ বিন সালমান আল সৌদ (৩১) এর আগে দেশটির ডেপুটি ক্রাউন প্রিন্স ছিলেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেন। তিনি দেশটির অর্থনৈতিক ও উন্নয়নবিষয়ক কাউন্সিলেরও প্রধান। তিনি তেলনির্ভর দেশটির জ্বালানিনীতির ব্যাপক পরিবর্তন করে অন্যান্য খাতকে সামনে এনে অর্থনীতিকে শক্তিশালী করার মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। সাধারণত যুবরাজই বাদশার উত্তরসূরি হন। আগের যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ আবদুল আজিজ ছিলেন বাদশার ভাইপো। তিনি দেশটির সন্ত্রাসবিরোধী কাউন্সিলের প্রধান। বাদশা ভাইপোকে সরিয়ে নিজের ছেলেকে যুবরাজের পদ দিলেন। মোহাম্মদ বিন সালমান আল সৌদ সৌদি আরবের নেতৃত্বাধীন ইয়েমেনের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আল অ্যারাবিয়া টেলিভিশন চ্যানেল জানিয়েছে, নতুন যুবরাজের ফরমানের বিষয়টি সৌদির সাকসেশন কমিটির অনুমোদন পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat