×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৪
  • ৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে চার কেজি সোনা জব্দ
নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। জব্দ করা সোনার বারগুলোর ওজন ৪ দশমিক ৬৬ কেজি বলে জানানো হয়েছে। এর দাম প্রায় দুই কোটি ৩৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে দুবাই থেকে আসা একটি বিমান থেকে ওই সোনার বারগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে দুবাই থেকে আসা বিমান (EK584) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল পুরো বিমান তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে বিমানের ইকোনমি ক্লাসের সিটের জন্য রক্ষিত ট্রে-টেবিলের সামনের সিট কভারের ভেতর থেকে কালো টেপ দিয়ে মোড়ানো ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদপ্তর আরো জানায়, সোনার বারগুলো উদ্ধারের সময় কাউকে আটক করা যায়নি। কারণ, ওই সিটে কোনো যাত্রী ছিল না। এয়ারলাইন্স কর্তৃপক্ষের সহায়তায় এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat