×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৬
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মা-বাবার রোমান্সটাই ভাল লেগেছে : সারা
 বিনোদন ডেস্ক: –শুক্রবার মুক্তি পেয়েছে শচীন টেন্ডুলকরের বায়োপিক ‘শচীন: আ বিলিয়ন ড্রিমস।’ বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছে ছবিটি। এ বার বাবার বায়োপিক নিয়ে মুখ খুললেন সারা টেন্ডুলকর। বড়পর্দায় বাবা-মায়ের রোমান্স দেখতেই তাঁর সবচেয়ে ভাল লেগেছে বলে জানিয়েছেন সারা।[vsw id="r20oIAB-Woc" source="youtube" width="425" height="344" autoplay="no"]
বাবার কেরিয়ারের জার্নিটা বড়পর্দায় দেখতে পারাটা সারার কাছে দারুণ অভিজ্ঞতা। তার কথায়, ‘বাবা যে সকলের কাছে শচীন টেন্ডুলকর, সকলের কাছে ওর পার্সোনালিটি যে একেবারেই আলাদা তা আমি কখনও বুঝতেই পারিনি। শচীন আমার বাবা, বাড়িতে খুব সাধারণ এক মানুষ। ছবিটা দেখার পর বুঝতে পারছি, আসলে আমার বাবার সম্বন্ধে সকলে কী ভাবেন। গোটা ছবিতে বাবা-মায়ের রোমান্সটাই আমার সবচেয়ে ভাল লেগেছে। ওদের বিয়ের দৃশ্যগুলোও খুব সুন্দর।’গত বৃহস্পতিবার ছবিটি দেখার পর বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন বলেন, ‘খুব ইমোশনাল লাগছে। সচিনের জীবনের কথা যদি বাদও দিই, ছবি হিসেবে এটি খুব উন্নত মানের। আমি শচীনকে বলছিলাম, ছবিটা দেশের প্রত্যেক মানুষের দেখা উচিত। প্রত্যেক স্কুলে ছবিটি দেখানো উচিত। শচীনের জন্য আমরা কতটা গর্বিত শুধু তা জানার জন্য নয়, শচীন দেশকে কতটা গর্বিত করেছেন সেটা জানার জন্যই সিনেমাটা দেখা উচিত।’শচীনের ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অভিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়ার রায় বচ্চন, শাহরুখ খান, আমির খান, রণবীর সিং, আনুষ্কা শর্মা, ভিরাট কোহলি, এম এস ধোনি, যুবরাজ সিং প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat