×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৯
  • ৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবলিকের রাস্তার উপর নো পার্কিং দেখতে চাই না : আনিসুল হক
নিজস্ব প্রতিনিধি:- রাস্তায় বিভিন্ন কোম্পানির নো পার্কিং সাইন রাখা যাবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, পাবলিকের রাস্তার উপর নো পার্কিং দেখতে চাই না। আমি এক সপ্তাহের সুযোগ দিচ্ছি। কারণ সাধারণ মানুষের রাস্তা সাধারণ মানুষের থাকবে।
শুক্রবার সকালে বুয়েটের সেন্ট্রাল অডিটোরিয়ামে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, সেদিন দেখি জি-৪ নামে একটি সিকিউরিটি প্রতিষ্ঠান আমাদের রাস্তার উপর তাদের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। লিখে দিয়েছে নো পার্কিং। এটা কি তার বাবার রাস্তা? সৌদি দূতাবাসে গিয়ে দেখি সমস্ত রাস্তায় ওনারা নো পার্কিং দিয়ে রেখেছেন।নো পার্কিং সাইন দেওয়া প্রতিষ্ঠানগুলির উদ্দেশে মেয়র বলেন, ঢাকা শহরের পাবলিকের রাস্তার ওপরে আপনাদের কোনো নো পার্কিং দেখতে চাইনা। জাস্ট ওয়ান উইক টার্ন। জি-৪ হোন আর বিদেশি প্রতিষ্ঠান হোন, সাধারণ মানুষের রাস্তা, সাধারণ মানুষই থাকবে।তিনি আরও বলেন, ২০১৯ সালের জুনের মধ্যে শহরকে সুন্দর ও নিরাপদ করতে কাজ করছে উত্তর সিটি করপোরেশন। আজ থেকে তিন মাস আগেও দূতাবাসগুলোর সামনের রাস্তা দিয়ে সাধারণ মানুষ চলতে পারতো না। আমরা সেগুলো উদ্ধার করেছি। এখন নগরবাসী মাথা উঁচু করে যেতে পারছেন। আমরা সাধারণ মানুষের রাস্তা উদ্ধার করবই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat