×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৭
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাবেক পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমেদ চৌধুরী আমাদের মাঝে আর নেই
নিজস্ব প্রতিনিধি: – সাবেক পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমেদ চৌধুরী (৮৪) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার ভোর চারটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বুধবার বাদ আসর ধানমন্ডি ৭ নম্বর রোডের বাইতুল আমান জামে মসজিদে ফারুক আহমেদ চৌধুরীর জানাজা হবে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার মরদেহ নেয়া হবে। সেখানেও তার জানাজা হওয়ার কথা। গত ১০ মে গুরুতর অসুস্থ হলে ফারুক আহমেদকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে চারটার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। ১৯৩৪ সালের ১৪ জানুয়ারি সিলেটের করিমগঞ্জে জন্ম নেয়া ফারুক চৌধুরীর শৈশব জীবনের অধিকাংশ সময় কেটেছে বৃহত্তর সিলেট ও ভারতের বর্তমান মেঘালয় ও আসাম রাজ্যে। ১৯৪৭ সালে দেশ ভাগ হলে তার পরিবার আসাম থেকে পূর্বপাকিস্তানে চলে যায়। নেত্রকোনার আঞ্জুমান হাইস্কুল থেকে ম্যাট্রিক আর ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে ইন্টারমেডিয়েটে উত্তীর্ণ হন ফারুক আহমেদ। ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি নেয়ার পর ১৯৫৬ সালে যোগ দেন পাকিস্তান ফরেন সার্ভিসে। পাকিস্তান সরকারের হয়ে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ছিলেন। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশেও তিনি দক্ষ ও যোগ্যতার সঙ্গে কূটনীতিকের দায়িত্ব পালন করেন। দেশ স্বাধীনের পর ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত লন্ডনে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ছিলেন তিনি। ১৯৭৬ সালে আবুধাবিতে, ১৯৭৮ সালে বেলজিয়ামে, পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে তিনি পররাষ্ট্র সচিব হন। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat