×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৫
  • ৫৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্যান্টনমেন্ট এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি: – দেশের যে কোনো ক্যান্টনমেন্ট এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘সেনানিবাস আইন, ২০১৭’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। একই সাথে ক্যান্টনমেন্ট এলাকায় রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ, মাতলামি, ভিক্ষাবৃত্তি বা জুয়ার মত খেলার শাস্তি হিসেবে ২০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হচ্ছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সেনা এলাকায় কেউ ট্রাফিক আইন লঙ্ঘন করলে আগে তার জন্য জরিমানা ছিল মাত্র ৫০ টাকা। নতুন আইনে তা বাড়িয়ে সর্বনিম্ন ২ হাজার ও সর্বোচ্চ ৫ হাজার টাকা করা হয়েছে। তিনি জানান, সেনানিবাস আইনের কোনো বিধান লঙ্ঘন করলে আগে ১ টাকা জরিমানা করার নিয়ম ছিল। সংশোধনী অনুযায়ী, ক্যান্টনমেন্ট এলাকার কোনো আইন ভাঙলে ১ টাকার পরিবর্তে কমপক্ষে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। এ ছাড়া সেনা এলাকায় কেউ মল-মূত্র ত্যাগ, মাতলামি, ভিক্ষাবৃত্তি বা জুয়া খেলার মত কাজ করলে তার জন্য সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। বৈঠক ইটালির প্রতিবেশী প্রাচীন এ ক্ষুদ্র রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চুক্তির খসড়া অনুমোদন দেয়া হয়েছে। এ প্রসঙ্গে মোহাম্মদ শফিউল আলম জানান, ১৯৯২ সালে জাতিসংঘের সদস্য পদ পাওয়া সান ম্যারিনো ২০০৮ সাল থেকে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগ্রহ পোষণ করছে। তারা ঢাকায় দূতাবাসও করতে চায়। সচিব বলেন, বিভিন্ন ফোরামে নির্বাচনের জন্য আমাদের ভোটের প্রয়োজন হয়। তারা ছোট রাষ্ট্র হলেও তাদেরও একটি ভোট আছে, যা আমরা গুরুত্ব দিয়েছি। তাছাড়া তারা যেহেতু শিল্পসমৃদ্ধ এবং ইউরোপের সার্ভিস সেক্টরে বড় অংশীদার, তাই এতে বাংলাদেশও লাভবান হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat