×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-১০
  • ৫৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইনালে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মধ্যে জয়ী দলের বিপক্ষে খেলবেন বুফন-আলভেজরা
স্পোর্টস ডেস্ক: – প্রথম লীগটা জিতে আগেই ফাইনালের পথটা পরিষ্কার করে রেখেছিল জুভেন্টাস। আর দ্বিতীয় লেগে নিজেদের মাঠে তুলির শেষ আঁচড়টা বসাল তুরিনের ওল্ড লেডিরা। দ্বিতীয় লেগের ম্যাচে ফরাসি ক্লাব মোনাকোকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। শেষ পর্যন্ত দুই লেগ মিলে ৪-১ গোলের ব্যবধানে কার্ডিফের ফাইনালে জায়গা করে নিল আল্লেগ্রির শিষ্যরা। আগের ম্যাচে ২-০ গোলে হেরে যাওয়ায় মোনাকো চেষ্টা করেছিল লড়াইয়ে ফিরতে, তবে সফরকারীদের সেই সুযোগ দেয়নি জুভেন্টাস। ফাইনালে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মধ্যে জয়ী দলের বিপক্ষে খেলবেন বুফন-আলভেজরা। আতলেতিকোকে প্রথম লেগে ৩-০ গোলে হারানোয় ফাইনালে পথে কিছুটা এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ।জুভেন্টাসের মাঠে স্বাগতিকদের অবাক করে দিয়ে ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে মোনাকো। দ্বিতীয় মিনিটেই দারুণ আক্রমণ করে বসে মোনাকো। তবে গোল পায়নি তারা। পঞ্চম মিনিটে কিলিয়ান এমবাপের শট হোলপোস্টে লাগলে শুরুতেই গোলবঞ্চিত হয় মোনাকো। সপ্তম মিনিটে ফ্যালকাওয়ের দারুণ শট চলে যায় গোলবারের ওপর দিয়ে।ঘরের মাঠে জুভেন্টাস প্রথম আক্রমণ করে ২৫তম মিনিটে। গোলরক্ষককে একা পেলেও জালে বল জড়াতে পারেননি মারিও মানজুকিচ। ৩০তম মিনিটে ফ্যালকাওয়ের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বুফন। এরপরই প্রথম গোল পায় জুভেন্টাস। ৩৪তম মিনিটে সেই মানজুকিচই এগিয়ে দেন ইতালির ক্লাবটিকে। আলভেসের ক্রস থেকে তাঁর হেড কোনোমতে ঠেকান মোনাকোর গোলরক্ষক। ফিরতে বলে বুলেট গতির শট আর ফেরাতে পারেননি তিনি।৪৪তম মিনিটে আলভেজের দেওয়া বলে সহজ সুযোগ মিস করেন দিবালা। তবে পরের মিনিটে নিজের গোল করে সেটা পুষিয়ে দেন ব্রাজিল তারকা আলভেজ। গোলপোস্টের ২৫ গজ দূর থেকে দারুণ এক ভলিতে ব্যবধানটা দ্বিগুণ করেন তিনি। এ গোলেই ম্যাচ থেকে ছিটকে পড়ে মোনাকো।বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৯ মিনিটে মোনাকোর হয়ে গোল শোধ করেন এমবাপে। এরপর অনেকবারই গোল শোধের চেষ্টা করেছে ফরাসি দলটি তবে সফল হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করল জুভরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat