×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-১০
  • ৬৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গরমে কি পোশাক পড়বেন?

লাইফস্টাইল ডেস্ক:-গরমের সময় জামাকপড় খুব বেশী ফিটিংস না হয়ে একটু ঢিলেঢালা হলেই বরং ভালো হয়। যারা হাইনেক পরেন তারা এ গরমে একটু কলার ছাড়া বড় গলা পরে দেখতে পারেন। জামা ও ফতুয়ায় গোল, ভি, চার কোনা ও মেট্রো গলা বেশি চলে।

গরমে পোশাকের হাতার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। মেগি, স্লিভলেস, শর্ট হাতার ব্যবহার চলছে। তবে সূর্যের বেগুনি রশ্মির কথা মাথায় রেখে অনেকে আবার থ্রি কোয়ার্টার হাতা দিয়েও কামিজ, ফতুয়া, ব্লাউজ তৈরি করছে।গরমের কথা চিন্তা করে অনেকেই স্লিভলেস পোশাক পরে থাকেন। আবার অনেকে হাত কালো হওয়ার ভয়ে ফুল স্লিভ পরছেন। স্লিভলেস বেশ আরামদায়ক এবং ট্রেন্ডি হবে যদি বাসায় ফিরে হাতের যত্নের জন্য একটু সময় রাখেন। আর যারা ফুল স্লিভ পরবেন তারা অবশ্যই ঢিলেঢালা পরবেন। এতে গরম কম লাগবে। অথবা সিফন কাপড়ের ফুল স্লিভ পরতে পারেন।গরমকালে সাদা রঙের পোশাকের জয়জয়কার সব সময়ই। গরমে সাদা ও অন্যান্য হালকা রঙের পোশাক আরামের পাশাপাশি চোখকে দেয় প্রশান্তি। হালকা গোলাপি, হালকা বেগুনি, হালকা নীল, বাদামি, আকাশি, হালকা হলুদ, ধূসরসহ হালকা রঙের পোশাক এই গরমে প্রাধান্য দিতে পারেন।গরমে পোশাক বাছাই নিয়ে প্রায়ই দ্বিধা-দ্বন্দ্বে ভুগতে হয় ফ্যাশনপ্রেমীদের। এই গরমে অবশ্যই কৃত্রিম সব পোশাক এড়িয়ে চলতে হবে। পাতলা সুতি কাপড়ের পোশাক পরলে একদিক থেকে যেমন গরম কম লাগবে, অন্যদিকে আরামও লাগবে। ফলে স্বাচ্ছন্দ্যে কাজ করা যাবে। পাতলা তাঁত ও খাদি কাপড়ের পোশাকও এ সময় পরা যায়।গরমের পোশাকটা হালকা ও আরামদায়ক হওয়াই ভালো। খেয়াল রাখতে হবে পোশাকটা যাতে তাপ শোষণ করে কম। তাই প্রতিদিনের ব্যবহারের জন্য সুতি কাপড়ই আরামদায়ক। তবে ধুপিয়ান, বয়েল, চিকেন ও তাঁতের কাপড় গরমের জন্য বেশ উপযোগী। কোনো উৎসব বা রাতের কোনো পার্টিতে পরতে পারেন লিলেন, মসলিন বা পাতলা চোষা কাতান।রঙের ক্ষেত্রে সাদা হতে পারে আদর্শ রং। এছাড়াও গোলাপি, জলপাই সবুজ, আকাশি,  হালকা হলুদ, ঘিয়ে হালকা ম্যাজেন্টা এ রংগুলোর হালকা শেড গরমে উপযোগী। কালো বা গাঢ় রঙের পোশাক অতিরিক্ত তাপ শোষণ করে। তাই এ  রঙের কাপড় পরিধান না করাই ভালো।পুরুষ অথবা শিশুদের পোশাকের রং হালকা ধাঁচের হওয়া উচিত। সাদা, ঘিয়ে, ধূসর, হালকা নীল, বাদামি, গাঢ় বাদামি, অফ হোয়াইটসহ সব রঙেরই কাপড় পাওয়া যায়। ছেলেদের পোশাকের ক্ষেত্রে গরমে প্রিন্টেড বা চেক কাপড়ের শার্ট আরামদায়ক। একটু ঢিলেঢালা শার্ট পরলে ঘামে কাপড় নষ্ট হবে না। হালকা রঙের কাপড় ব্যবহার করাই ভালো। যেমন সাদা, হালকা বেগুনি, প্রিন্টেড ফ্রেব্রিক ও লাইট চেক, একরঙা ব্যান্ড কলারের ফতুয়াও পরতে পারেন।রঙচঙের পোশাক এবং কালো পোশাক এড়িয়ে চলা বুদ্ধিমত্তার পরিচয়। যথাসম্ভ হালকা রঙের কিংবা সাদা রঙের পোশাক পরা গরমের জন্য উত্তম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat