×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৭
  • ৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে সাড়ে ৬৬ লাখ টাকা ছিনতাই
গাজীপুর প্রতিনিধি :-  গাজীপুরে এক গার্মেন্টস মালিককে গুলি করে থাকা ৬৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর ১২টার দিকে গাজীরপুর মহানগরীর ছয়দানা মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মসিংহ মহাড়কে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ টঙ্গীর আর.এন কর্পোরেশনের মালিক রবিউল ইসলামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। ঘটনার সময় ছিনতাইকারীদের হামলায় গাড়িতে থাকা হিসাব রক্ষণ কর্মকর্তা ও গাড়িচালক মোজাম্মেল হক আহত হয়েছেন। ঘটনার পর খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ও সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।আহত প্রাইভেট চালক মোজাম্মেল হক জানান, ইসলামী ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা থেকে শ্রমিক কর্মচারীদের বেতনের ৬৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে প্রাইভেটকারযোগে টঙ্গীর স্টেশন রোডের ‘আর এন করপোরেশন’ কারখানায় যাচ্ছিলেন কারখানার মালিক রবিউল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন হিসাবরক্ষণ কর্মকর্তা। প্রাইভেটকারটি বেলা ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের ছয়দানা মালেকের বাড়ি এলাকায় পৌঁছলে দুটি মোটরসাইকেল ও পিকআপ গাড়ি দিয়ে তাদের বহনকারী প্রাইভেটকারের গতিরোধ করে। এসময় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা প্রাইভেটকারটির সামনের কাঁচ ভেঙ্গে ৩/৪ রাউন্ড গুলি করে প্রাইভেটকারের ভেতরে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তিনিসহ গাড়িতে থাকা কারখানার মালিক রবিউল ইসলাম গুলিবিদ্ধসহ হিসাব রক্ষণ কর্মকর্তা আহত হন। গুলিবিদ্ধ রবিউল ইসলামসহ দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, গার্মেন্টস মালিককে গুলি করে ৬৬লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। পুলিশ ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে দেখছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat