×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৩
  • ৫২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘বাহুবলি-২’ দেখতে ভারতে গেছেন বাংলাদেশের ৪০ জন চলচ্চিত্রপ্রেমী
সুলতানা আক্তার:- ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে গত ২৮ এপ্রিল মুক্তি পায় চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘বাহুবলি-২’। সিনেমাটিকে ঘিরে দর্শকের উন্মাদনার যেন শেষ নেই। বাহুবলি-দ্য বিগিনিং সিনেমায়, কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেছিলেন তার উত্তর জানতে কৌতূহলী দর্শক। বাহুবলির উন্মাদনার ছুঁয়ে বাংলাদেশি সিনেমা ভক্তদের মাঝে। ইতোমধ্যে ‘বাহুবলি-২’ দেখতে ভারতে গেছেন বাংলাদেশের ৪০ জন চলচ্চিত্রপ্রেমী। সোমবার তারা কলতাকায় পৌঁছান বলে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে।৪০ জনের ওই গ্রুপটি দক্ষিণ কলকতায় একটি মালটিপ্লেক্সে মঙ্গলবার সন্ধ্যার শো দেখেন। ওই গ্রুপটিতে বাংলাদেশের ব্যবসায়ী ইবনে হাসান খান নামের একজন রয়েছেন। তিনি ছেলেমেয়েকে নিয়ে কলকতায় যান বাহুবলি-২ দেখতে।‘বাহুবলি-২’ দেখার জন্য ঢাকা থেকে কলকাতায় গেছেন ফারজিনা ব্রাউনিয়া নামে একজন। তিনি বলেন, কলকাতায় আমার অনেক বন্ধু সিনেমাটি দেখার পর বাহুবলিকে হত্যার কারণ বলতে চেয়েছিল কিন্তু শুনতে চাইনি। শুনলে আগ্রহটা হারিয়ে ফেলতাম। তাই নিজে দেখার জন্য চলে এসেছি।উল্লেখ্য, নিজের রেকর্ড প্রতিদিন ভাঙছে বক্স অফিসের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘বাহুবলি ২’। মুক্তির তিন দিনেই যাবতীয় রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বজুড়ে এর আয় দাঁড়িয়েছে ৫৪০ কোটি রূপি। নতুন ইতিহাস গড়ে ‘বাহুবলি-২’ হাজারির ক্লাব খুলে তাকেও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন বক্স অফিস সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat