×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-০১
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে সাধারণ ক্ষমার আওতায় অবৈধ অধিবাসীদের দেশ ছাড়তে আর দুই মাস সময় আছে
মোঃ মিজানুর রহমান, সৌদি আরব প্রতিনিধি: – সৌদি আরবে সাধারণ ক্ষমার আওতায় অবৈধ অধিবাসীদের দেশ ছাড়তে আরো দুই মাস সময় আছে। ৩০ জুনের মধ্যে বিনা শাস্তিতে সৌদি আরব ছাড়তে পারবেন অবৈধ প্রবাসীরা। এর মধ্যে দেশত্যাগ না করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে তাঁদের। মক্কা দৈনিকের বরাত দিয়ে সৌদি আরবের বার্তা সংস্থা সৌদি গেজেট তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাওয়াতের পাসপোর্ট অফিসের পক্ষ থেকে সেখানে মোট ৭৮টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে অবৈধ বাংলাদেশিদের দেশে ফিরে আসতে প্রয়োজনীয় অনুমতিপত্র দেওয়া হচ্ছে।প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি অভিবাসী ফেরত যাচ্ছেন জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর দিয়ে। এ ছাড়া সৌদি আরবের মদিনার রাবিগ, কুনুফুদা,তায়েফ ও জেদ্দায় অভিজ্ঞতাসম্পন্ন লোকদের দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি সজ্জিত বিশেষ রিসেপশন সেন্টার পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে ভ্রমণ, হজ কিংবা উমরা ভিসা নিয়ে মক্কায় এসে যাঁরা অবৈধভাবে অবস্থান করছেন, তাঁদের সঠিক পদ্ধতিতে ইলেকট্রিক্যাল প্রযুক্তির সাহায্যে ভিসা সংক্রান্ত নিয়ম-নীতি ঠিক করে দেশে ফেরত পাঠানো হচ্ছে। যেসব অবৈধ অভিবাসী জেদ্দায় অবস্থান করছেন, তাঁদের পার্শ্ববর্তী জাওয়াত কার্যালয়ে যোগাযোগ করতে আদেশ দেওয়া হয়েছে। সৌদি সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় যাঁরা ৯০ দিনের মধ্যে নিয়মমাফিক নিজ নিজ দেশে ফেরত যাবেন, তাঁরা পরবর্তী সময়ে বৈধভাবে সৌদিতে আসার সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat