×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৪-২৭
  • ৫৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জন্মদাত্রীর মতোই কৃত্রিম গর্ভ তৈরি
তথ্য ও প্রযুক্তি ডেস্ক:জন্মদাত্রীর মতোই কৃত্রিম গর্ভ তৈরির দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, এমন একটি কৃত্রিম গর্ভ তৈরি করা হয়েছে, যেখানে ভবিষ্যতে প্রিম্যাচিউর বা অকালে জন্ম নেওয়া শিশুদের বাঁচিয়ে রাখতে এটা ব্যবহার করা যাবে। এই ‘অতিরিক্ত-জরায়ু সহায়তা’ যন্ত্রটি ভেড়ার ওপর পরীক্ষা করে সাফল্য পাওয়া গেছে।গবেষকরা বলছেন, তাঁদের উদ্দেশ্য হলো প্রিম্যাচিউর শিশুদের ফুসফুস এবং অন্যান্য প্রত্যঙ্গ যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সেটা নিশ্চিত করা।এই যন্ত্র মূলত একটি প্লাস্টিক ব্যাগ, যার ভেতরে রয়েছে কৃত্রিম অ্যামনিওটিক ফ্লুইড।এটার ভেতরের পরিবেশ অনেকটা জরায়ুর ভেতরের পরিবেশের মতো।বিজ্ঞানীরা ধারণা করছেন, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে মানবদেহে পরীক্ষা করে দেখার জন্য প্রস্তুত করা যাবে এটিকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat