×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৪-১৬
  • ৫৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইনজীবী কারাগারে , মুহুরি তিন দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিনিধি: –জালিয়াতির মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে আদালত থেকে জামিন নিতে সহায়তা করার অভিযোগে আটক আইনজীবী আবদুস সামাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে মুহুরি বনি আমিনকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন এ আদেশ দেন।ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আজ দুজনকে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়া আবেদন করেন ডিবির পরিদর্শক মো. আলমগীর হোসেন পাটোয়ারী। শুনানি শেষে বিচারক মুহুরি বনি আহম্মেদকে তিনদিনের রিমান্ডের আদেশ দিলেও আইনজীবীর রিমান্ড নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।গত শনিবার দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি, দক্ষিণ)।আজ দুপুর ১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন জানান, গতকাল শনিবার সকালে রাজধানীর বংশাল থানার চানখারপুল এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সুপ্রিম কোর্টসহ বিভিন্ন জেলা ও দায়রা জজ আদালতের এবং বিভিন্ন জেলার ডেপুটি জেলারদের সিলসহ ৮১টি সিল উদ্ধার করা হয়েছে। আর জালিয়াতির মাধ্যমে জামিনে মুক্ত করে আনা ১৩টি মামলার কাগজপত্র জব্দ করা হয়েছে।গ্রেপ্তার হওয়া দুজনের বরাত দিয়ে ডিবি জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা তাঁদের অন্য সহযোগীদের সহায়তায় বিভিন্ন মামলায় অর্থের বিনিময়ে মামলার এজাহার, জব্দ তালিকা, অভিযোগপত্র ইত্যাদি নথি জাল-জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে তা আদালতে উপস্থাপন করে দুর্ধর্ষ অপরাধী ও বড় মাদক ব্যবসায়ীদের জামিনে বের করে আনেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানা পুলিশ ২০১৬ সালে পাঁচ হাজার ইয়াবাসহ আসামি ফজলুল করিম ওরফে আলীকে আটক করে।এ ঘটনায় তাঁকে আসামি করে মামলা করা হয়। তাঁর জামিনের জন্য হাইকোর্টে আবেদন করে। সেই সময় ওই মামলায় সার্টিফায়েড প্রাথমিক তথ্য বিবরণীতে ১৮০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছিল বলে উল্লেখ করা হয়। এরপর সেই মামলার আসামি ফজলুল করিম গত ১৯ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান।ডিবি কর্মকর্তা বাতেন আরো জানান, এভাবে ভুয়া সিল দিয়ে ভুয়া জামিননামা, ভুয়া পরোয়ানা তৈরি করে থাকে এই প্রতারকচক্রের সদস্যরা। তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat