×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৪-০৮
  • ৬০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সব দলের অংশগ্রহণেই জাতীয় নির্বাচন : সিইসি
বিশেষ প্রতিনিধি ,জামালপুর: - প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন সব ধরনের পরিবেশ তৈরি করবে। শনিবার দুপুরে জামালপুর জেলা নির্বাচন অফিসের নবনির্মিত সার্ভার স্টেশন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটার ও রাজনৈতিক ব্যক্তিত্বরা নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা না করলে দেশে কোনো দিনই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। কেননা জনগণের ভোটেই এমপি, মন্ত্রী ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে থাকেন। ক্ষমতা পরিবর্তনের ঠিকানা হলো এই নির্বাচন কার্যালয়। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ ও ভোটার জনসাধারণকে এখানে আসতেই হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই নির্বাচন অফিসের সাথে সকলের সেতুবন্ধন অত্যন্ত প্রয়োজন। কুমিল্লা সিটি করপোশেনের নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন কুমিল্লায় সঠিক দায়িত্ব পালন করেছে বলেই একটা ভালো নির্বাচন উপহার দিতে পেরেছি। সবাই বলছে, এমনকি মিডিয়া ও নির্বাচন পর্যবেক্ষকেরাও বলছেন যে- কুমিল্লায় একটি ভালো নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার সময় দেশের মানুষ, এমনকি বহির্বিশ্ব থেকে নির্বাচন কমিশনের প্রতি যে প্রত্যাশা করেছিল, আমরা কুমিল্লায় তার প্রতিফলন দেখাতে পেরেছি। জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ সায়েদুর রহমান খান, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকি বিল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat