×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৬-০২-১১
  • ৭৭৬৫৪৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সারাদেশে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে বাহিনীটি।

আজ বুধবার রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র ও সেখানে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশের মানুষ যাতে নিশ্চিন্তে তাদের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে র‌্যাব সকল প্রস্তুতি নিয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী র‌্যাব গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে দায়িত্ব পালন করছে। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে দায়িত্ব পালন করবে র‌্যাব সদস্যরা।

মহাপরিচালক জানান, বর্তমানে সারাদেশে র‌্যাবের প্রায় ৭০০টি টহল দল আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। এছাড়া, প্রতিটি ব্যাটালিয়ন ও ক্যাম্পে প্রয়োজনীয় সংখ্যক টহল দল স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে প্রস্তুত আছে। র‌্যাব সদর দপ্তরে ৩০টি টহল দল সেন্ট্রাল রিজার্ভ হিসেবে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও কক্সবাজারে র‌্যাবের ডগ স্কোয়াড এবং র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের বম্ব ডিসপোজাল ইউনিট সাতটি জোনে বিভক্ত হয়ে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

প্রত্যেক নির্বাচনী আসনে সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা সদস্যরা তথ্য সংগ্রহে তৎপর রয়েছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, গুজব ও মিথ্যা তথ্য প্রতিরোধে সাইবার জগতেও নজরদারি জোরদার করা হয়েছে। দেশব্যাপী বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি জানান, রিটার্নিং অফিসারের চাহিদার প্রেক্ষিতে র‌্যাব অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। কোনো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ঝুঁকি দেখা দিলে রিটার্নিং অফিসারের নির্দেশনায় র‌্যাব তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে।

র‌্যাব মহাপরিচালক শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সকল ভোটারকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানান।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, সহিংসতা বা কোনো অনিয়মের তথ্য নিকটবর্তী র‌্যাব টহল বা কার্যালয়ে জানাতে অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat