×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০১-২৯
  • ২৩৪৩৬১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচনের আগে নিরাপত্তা বাহিনী ধাপে ধাপে মোতায়েনের ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘সামনের দিনগুলো আরও ভালো যাবে।’

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, ‘নিরাপত্তা বাহিনী ধীরে ধীরে মোতায়েন করা হচ্ছে। এতে পরিস্থিতি আরও উন্নত হবে,ইনশাআল্লাহ।’

রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত দলগুলো সংযম ও সহনশীলতার পরিচয় দিয়েছে। পুলিশের তথ্য উল্লেখ করে তিনি জানান, ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

শফিকুল আলম বলেন, ‘আগের নির্বাচনের সঙ্গে তুলনা করলে বিষয়টি আরও স্পষ্ট হবে। যদিও এখনো নির্বাচনের দুই সপ্তাহ বাকি, তারপরও দেখা যায়—২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে ১১৫ জন নিহত হয়েছিল।’ এ বাস্তবতায় রাজনৈতিক দলগুলো এখনো যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো মোটামুটি সুষ্ঠুভাবেই প্রচার চালাচ্ছে এবং নির্বাচন আইন ও আচরণবিধি মেনে চলছে।’ তবে তিনি স্বীকার করেন, ‘কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে।’

শেরপুরে সহিংসতায় জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুর ঘটনার প্রসঙ্গ তুলে ধরে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সরকার ইতোমধ্যে ঘটনাটির নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। একই সঙ্গে পুলিশ প্রশাসনকে ঘটনার সুষ্ঠু তদন্ত করতে এবং দায়ীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার ভিডিও ফুটেজ, প্রাপ্ত তথ্য এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য বিশ্লেষণ করছে। প্রকৃত দায়ীদের শনাক্ত করা হলে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat