×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০২৪-১০-০৫
  • ২৩৪৩৬০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
শনিবার (৫ অক্টোবর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 
উপদেষ্টা বলেন, ‘জুলাই আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসার জন্য বিভিন্ন দেশ থেকে চিকিৎসক আনা হচ্ছে।’
হাসপাতালগুলোতে কিছু অনিয়ম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে বিভিন্ন ধরনের দুর্নীতি রয়েছে। এ জন্য আমাদের সচেতন হতে হবে। ভোগান্তির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
 একই সময় ডেঙ্গুর প্রকোপ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, ডেঙ্গুতে মৃত্যু গতবারের চেয়ে এবার কম। হাসপাতালগুলোতে চিকিৎসক নার্স বাড়াচ্ছি। সেইসঙ্গে স্যালাইনসহ যাবতীয় ওষুধ সরবারহ বাড়ানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat