×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০২৪-১০-০২
  • ২৩৫৪৬০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অন্তঃসত্ত্বা হওয়া মানেই যে ছুটি ভোগ এ কথা সবার বেলায় সত্য নয়। অন্তঃসত্ত্বা অবস্থায়ও কাজ করেছেন, এমন অভিনেত্রীর সংখ্যা নেহায়েত কম নয়। যতক্ষণ পর্যন্ত না শারীরিক কোনও পরিবর্তন আসছে, ততক্ষণ তারা ক্যামেরার সামনে কাজ করেছেন। 
এ তালিকায় রয়েছেন বলিউডের রানি মুখার্জি, কাজল, ঐশ্বরিয়াসহ অনেকেই। আর সেই তালিকা থেকে বাদ পড়েননি অভিনেত্রী মাধুরী দীক্ষিতও। ‘দেবদাস’ ছবির শুটিংয়ের সময় তিনি ছিলেন তিন মাসের অন্তঃসত্ত্বা।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানাচ্ছে, সিনেমার বেশিরভাগ শুটিং-ই তখন শেষ। তিনি মোটেও কাজ থামাননি। তবে ‘ডোলা রে’ গানের মতো নাচ তার পক্ষে সম্ভব ছিল না। তবে সেই সময়ও বাকি থেকে গিয়েছিল ‘দেবদাস’-এর মেহফিলের গান। ‘হামপে ইয়ে কিসনে’ এই গানে মাধুরী দীক্ষিতের পারফর্ম আজও ভক্তদের মাঝে চর্চিত। 
তবে জানেন কি সেই গানে তিনি নেচেছিলেন অন্তঃসত্ত্বা অবস্থাতেই। সেই কারণেই পোশাকে বিশেষ বদল এনেছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। তিনি কুন্দনের কাজের বদলে নির্দেশ দিয়েছিলেন শোলা দিয়ে পোশাকের কাজ করতে। যাতে পোশাকের ওজন এক ধাক্কায় অনেকটা কমে যায়। আর মাধুরী নাচতে পারেন। তাতে বেশ সুবিধাই হয়েছিল অভিনেত্রীর। যে গানের আইকনিক দৃশ্য বা হুক স্টেপ আজও দর্শক পছন্দ করে। তা জেনে বুঝেই বসে বসে করা হয়েছিল।
অধিকাংশ অংশেই বসিয়ে দেওয়া হয়েছিল মাধুরী দীক্ষিতকে। শুটিং-এর জন্য কোনও সমস্যা হয়নি তেমন। আজও এই ছবি চর্চিত। সঞ্জয়লীলা ভনসালির অন্যতম প্রযোজনা। যেখানে ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, প্রত্যেকের চরিত্রের উপস্থাপনাই প্রশংসনীয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat