×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৮
  • ৪৩৫৩৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়া থানার সামনে সিটি ইউনিভার্সিটির বিএসসি (টেক্সটাইল) দ্বিতীয় সেমিষ্টারে ছাত্র মো. সাজ্জাদ হোসেন সজলকে (১৯) গুলি করে হত্যার পর লাশ আগুনে পোড়ানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে মামলার করা হয়েছে।
আজ বুধবার ঢাকার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে এ মামলা দায়ের করেন নিহতের ভাই মিজানুর রহমান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আশুলিয়া থানাকে এজহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন।
শেখ হাসিনা ছাড়া মামলার উল্লেখযোগ্য আসামিরা হচ্ছে- সাবেক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
বাদী পক্ষের আইনজীবী আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ আগস্ট আশুলিয়া থানাধীন বাইপাইলে হাজার হাজার ছাত্র-জনতা কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে মিছিল করছিল। সেই আন্দোলন দমানোর জন্য পুলিশ নির্বিচারে আন্দোলনকারীদের উপর গুলি চালায় এবং গ্রেফতার করেন। ওই সময় সিটি ইউনিভার্সিটির বিএসসি ( টেক্সটাইল) দ্বিতীয় সেমিষ্টারে ছাত্র মো. সাজ্জাদ হোসেন সজলকে  (১৯) আটক করে থানায় নিয়ে অমানবিক নির্যাতনের পর পুলিশ  তাকে গুলি করে হত্যা করে । পরবর্তীতে তার মৃত দেহকে ধ্বংস বা গুম করার উদ্দেশ্যে আরও অজ্ঞাতনামা ৭/৮ জন ছাত্রের লাশের সাথে আশুলিয়া থানার সামনে পুলিশের ব্যবহৃত লেগুনা গাড়ীর মধ্যে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat