×
ব্রেকিং নিউজ :
বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক নেপালে প্রথম সংসদ অধিবেশন, পরিবর্তনের বার্তা নতুন সরকারের সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী ট্রাম্পের হুমকির জবাবে যুক্তরাষ্ট্রে ‘বিধ্বংসী’ হামলার হুমকি ইরানের হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চেয়েছেন: ট্রাম্প
  • প্রকাশিত : ২০২৪-০৮-২২
  • ৩২৪৫৫৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খোয়াই নদীর পানি বৃদ্ধিতে জেলার শায়েস্তাগঞ্জ রেলসেতু ডুবে যাওয়ার আশঙ্কায় সিলেট অঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রেলওয়ে শায়েস্তাগঞ্জের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী(পথ) সাইফুল্লাহ রিয়াদ স্বাক্ষরিত এক বার্তায় রেল যোগাযোগ বন্ধের এই ঘোষণা দেওয়া হয়। এতে তখন থেকে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী ৬টি ট্রেনেই বন্ধ আছে।
শায়েস্তাগঞ্জ জংশনের মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ বলেন, ‘পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত সিলেট বিভাগের রেলপথে রেল যোগাযোগ বন্ধ থাকবে।’
তিনি আরও বলেন, ‘ভারী বর্ষণের প্রভাবে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে; পানির ¯্রােত সিলেট থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ‘খোয়াই সেতু’ ছুই ছুই। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। ফলে রেল যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে হবিগঞ্জের খোয়াই কুশিয়ারা ও কালনী-কুশিয়ারাসহ সকল নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে হবিগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বৃদ্ধিতে আতংক সৃষ্টি হয়েছে। ওই নদীর চুনারুঘাট,শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদরের কিছু এলাকায় বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করে বন্যা দেখা দিয়েছে। লোকজন গবাদিপশু ও জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। হবিগঞ্জ শহরের নি¤œএলাকা জালালাবাদে বাঁধের পুরনো ভাঙ্গা দিয়ে তীব্র বেগে পানি হাওরে প্রবেশ করে তার শহরের আশ পাশের এলাকা প্লাবিত হয়েছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, বৃষ্টির পাশাপাশি ভারত থেকে আসা পানির জন্য খোয়াই, শিয়ারা ও কালনী-কুশিয়ারাসহ হাওরে পানি বাড়ছে। গত ৯ ঘন্টায় খোয়াই নদীতে মাত্র ১০ সেন্টিমিটার পানি কমেছে। কিছু এলাকা দিয়ে পানি বের হওয়ায় এবং বৃদ্ধি বন্ধ থাকায় আপাতত শহর রক্ষায় ঝুঁকি কমছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় নেয়া রিপোর্ট অনুযায়ী খোয়াই নদীর পানি চুনারুঘাটের বাল্লা সীমান্তে বিপদ সীমার ২৭৮ সেন্টিমিটার, শায়েস্তাগঞ্জে ১৬৭ সেন্টিমিটার এবং হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে ১৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী শেরপুর পয়েন্টে বিপদ সীমার ৮ সেন্টিমিটার এবং মার্কুলী পয়েছেন্ট ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কালনী কুশিয়ারা নদী আজমিরীগঞ্জে ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রশান্ত সোম মহান জানান, জেলার হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর ও নবীগঞ্জ উপজেলার সাড়ে ৬ হাজার পরিবারের ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব এলাকার মানুষের জন্য ১১৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। লোকজন আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে। ইতোমধ্যে ৩টি আশ্রয় কেন্দ্রে ১৪০জন আশ্রয় নিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বন্যা কবলিত এলাকায় ৯ লাখ টাকা, ১৮০ টন চাউল, ১হাজার ৬০ প্যাকেট শুকনো খাবার বরাদ্ধ করা হয়েছে।
হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরে আলম জানান, বন্যায় হবিগঞ্জ জেলার ৩৭৩ হেক্টর বোরো আমন বীজতলা,৬হাজার ৭২৬ হেক্টর রোপা আমন, ১হাজার ৯৪৫ হেক্টর আউশ ও ৪৬৮ হেক্টর জমির শাকসব্জি আক্রান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat