×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৬
  • ৩২৪৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ড. এফ. দীপঙ্কর মহাথেরকে হত্যা করা হয়েছে এই অভিযোগ করে হত্যাকান্ডের বিচারের দাবিতে জেলায় আজ মানববন্ধন করেছে বৌদ্ধ দায়ক-দায়িকা ও সেবকবৃন্দ।
শুক্রবার সকালে কালাঘাটার গৌতম বিহার প্রাঙ্গণে বিভিন্ন ব্যানার ও পোস্টার নিয়ে মানববন্ধন করেন আগত ভক্তরা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা- ভান্তেকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। সেই সঙ্গে এ হত্যাকা-ে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধন শেষে বিহারে সমবেত হয়ে দায়ক-দায়িকা ও ভক্তরা আর্যগুহা ধুতাঙ্গ ভান্তের প্রয়াণে নির্বাণ সুখ কামনায় অষ্টপরিষ্কার ও সংঘদান করেন।
এ সময় অষ্টপরিষ্কার ও সংঘদান এবং মানববন্ধনে চেমী কপিলাবস্তু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ কথাশিল্পী ভদন্ত দীপংকর মহাথের’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন- কালাঘাটা গৌতম বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞালংকারা থের, ভদন্ত সীমানন্দ থের, অষ্টবিংশতি রতœপ্রিল বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত বিনয়রত মহাথের প্রমুখ।
অষ্টপরিষ্কার ও সংঘদান এবং মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বৌদ্ধ সমিতির বান্দরবান জেলার সভাপতি বেসান্ত বড়ুয়া, আম্রকানন গৌতম বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা কারবারী অনিল বড়ুয়া, সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া ও আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহারের সেবক সংঘের উপদেষ্টা ভুটান বড়ুয়াসহ বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
প্রসঙ্গত, বান্দরবানের রোয়াংছড়ি থানা এলাকার আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের কুটিরে গত ১৩ জুলাই বিকেলে ঝুলন্ত অবস্থায় ড. দীপঙ্কর মহাথের ধুতাঙ্গ ভান্তের লাশ উদ্ধার করে পুলিশ। দীপঙ্কর মহাথের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পালি বিষয়ের স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্বর্ণপদক পান। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে ‘অশোক শিলালিপি’র উপর তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat