×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৫
  • ২৩৪৩৬৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারী চিকিৎসক আরজি করকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল কলকাতার রাজপথ। প্রতিবাদে ‘রাত দখলে’র সাক্ষী থাকল পুরো কলকাতা। সারা দেশে ছড়িয়ে পড়ছে এর আঁচ। সোশাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, একাধিক পোস্ট শেয়ার করেছেন আলিয়া। যার প্রথমেই লেখা, ‘আরেকটা নৃশংস ধর্ষণ। মেয়েরা যে কোথাও নিরাপদ নয় তা আরেকবার বুঝতে পারা। আরও একটা ভয়ংকর নৃশংসতা আমাদের মনে করিয়ে দিল নির্ভয়া ট্র্যাজেডির এক দশকেরও বেশি সময় হয়ে গেছে, কিন্তু এখনও কিছুই পালটায়নি।’নিজের পোস্টে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) ২০২২ সালের রিপোর্ট দিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমাদের, নারীদের কেমন মনে হওয়া উচিত?
এটাই যদি আমাদের মনের ভিতরে চলতে থাকে তাহলে রোজ কাজে যাব কেমন করে? ভয়ংকর এই ঘটনা আবারও আমাদের মনে করিয়ে দিয়েছে যে নারীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এক অসামঞ্জস্যপূর্ণভাবে ভার বহন করে।’
আলিয়ার বক্তব্য, ‘একের পর এক অপরাধ এবং নির্যাতিত নারী সত্ত্বেও পরিস্থিতি যে পালটাবে সেই আশা নেই। আমরা এই তরুণীকে বাঁচাতে পারিনি, কিন্তু এমন ঘটনা যাতে আর না ঘটে সেই চেষ্টা করতে পারি। 
ক্ষমতাধরদের আমার অনুরোধ - নারীদের নিরাপত্তার উপরে জোর দিন, তাদের জন্য নিরাপদ স্থান তৈরিতে নজর দিন আর সুরক্ষা বাড়ান। কেন? এই শব্দে জোর দিন। দেয়াল লিখন, আমাদের সমাজ বর্তমানে যেভাবে কাজ করছে তাতে মৌলিকভাবে কিছু ভুল আছে।" সবশেষে অভিনেত্রী লেখেন, "নারীকে পথ পরিবর্তন করতে বোলো না, ভূমিকে বাসযোগ্য কর। প্রত্যেক নারীর ভালো থাকার অধিকার আছে।’
নিহত আরজি করের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরে। তিনি ছিলেন মা-বাবার একমাত্র সন্তান। এমবিবিএস পাস করার পর আর জি কর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগে পোস্টগ্র্যাজুয়েট করছিলেন।গত ৯ আগস্ট গত সপ্তাহে হাসপাতালে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় তার মৃতদেহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat