×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৩
  • ২৫৪৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করেছে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা একজন আক্রমণকারীকে গুলি করে হত্যা করেছে। সে ইসরায়েলি এক বেসামরিক নাগরিককে গুলি করেছিল। খবর এএফপি’র।
রামাল্লা ভিত্তিক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ১৮ বছর বয়সী তারিক জিয়াদ আব্দুল রহিম দাউদ পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় কালকিলিয়ার পূর্বে আজজুন শহরের কাছে দখলদার বাহিনীর গুলিতে নিহত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত হামলাকারী ‘কালকিলিয়া শহরে থাকা একজন ইসরায়েলি বেসামরিক নাগরিককে লক্ষ্য করে গুলি চালিয়েছিল।’  ফিলিস্তিনি এলাকাগুলোতে ইসরায়েলীদের যেতে নিষেধ করা সত্ত্বেও ওই বেসামরিক নাগরিক সেখানে যাওয়ায় সে এ হামলার শিকার হয়।
সামরিক বাহিনী জানিয়েছে, সেখানে আরও দুই ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat