×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৩
  • ২৪৩৪৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তান সীমান্তে সংঘর্ষে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে একজন নারী ও দু’জন শিশু।
তালেবান কর্তৃপক্ষ তাদের উত্তরাঞ্চলীয় সীমান্তে এই সংঘর্ষের জন্যে পাকিস্তানি বাহিনীকে দায়ী করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি মঙ্গলবার এক্সে এক পোস্টে বলেছেন, পাকিস্তানি বাহিনী বেসামরিক বাড়িঘরে হামলা চালিয়ে একজন নারী ও দুই শিশুকে হত্যা করেছে।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারজমি বলেছেন, পাকিস্তান এই সংঘর্ষ শুরু করেছে।
এদিকে পাকিস্তানি পক্ষের একজন কর্মকর্তা বলেছেন, গুলি বিনিময়ের ঘটনায় তিন পাকিস্তানি সৈন্য আহত হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় হয়। সর্বশেষ সোমবার আফগানিস্তানের নানগরহর প্রদেশের তুর্কহাম সীমান্ত ক্রসিংয়ে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat